ঢাকাWednesday , 1 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রোয়াংছড়িতে মাহাঃ প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে রথযাত্রা তৈরি প্রস্তুতি চলছে

    admin
    October 1, 2025 2:00 pm
    Link Copied!

    উমংনু মারমা, জেলা প্রতিনিধি,বান্দরবান।

    বান্দরবানের রোয়াংছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব মাহাঃ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চলছে নানা প্রস্তুতি। উপজেলাজুড়ে বিভিন্ন বিহার ও পাড়ায় তরুণ-যুবকেরা ঐতিহ্যবাহী ফানুস তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন।
    রোয়াংছড়ি কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদ আয়োজনে চারদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—


    ০৬ অক্টোবর ২০২৫, সোমবার: সন্ধ্যা ৭টা থেকে ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

    ০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার: বিকাল ৩টা থেকে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    ০৮ অক্টোবর ২০২৫, বুধবার: বিকাল ৩টা থেকে ঐতিহ্যবাহী রাথযাত্রা উৎসব ও শাপলা প্রদীপ পূজা।

    ০৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার: বিকাল ৪টা থেকে ধর্মদেশনা, শ্রবণ ও ফানুস উৎসব।

    উৎসবকে ঘিরে ইতোমধ্যেই বিহার চত্বরে তরুণরা রথযাত্রা বিভিন্ন আকার-আকৃতির প্রতীকী কাঠামো এবং ফানুস তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন। উৎসব উদযাপন কমিটির আহবায়ক মেহ্লাঅং মারমা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও হাজার হাজার ভক্ত উপাসক- উপসিকারা এ রথযাত্রা উৎসবে অংশ নেবেন।

    উৎসব উদযাপন পরিষদের সদস্য-সচিব অংওয়াই মং মারমা জানান, “এ উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্য বহন করে। উৎসবকে ঘিরে রোয়াংছড়ি এখন এক প্রাণবন্ত পরিবেশে সাজে উঠছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST