ঢাকাThursday , 2 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

    admin
    October 2, 2025 12:38 am
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি//

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে ।

    বুধবার ( ১ অক্টোবর) বিকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আরাফাত ইসলাম(৪) উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া এলাকার সারোয়ার মিয়ার ছেলে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল আরাফাত, কিছুক্ষণ পর তাঁর মা তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে, পরে প্রতিবেশী এক লোক তার দেহ পুকুরে ভাসতে দেখতে প্রায়, পরে এলাকাবাসীর সাহায্যে তাকে পুকুর থেকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

    বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মৌমিতা বসাক।

    আরাফাতের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST