ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফেক আইডির মাধ্যমে চরিত্র হনন অমানবিক কাজ : করিম সরকার

    admin
    October 3, 2025 12:30 pm
    Link Copied!

    ফুলবাড়িয়া প্রতিনিধি :

    “ফেক আইডির অপব্যবহার করে সম্মানিত ব্যক্তিদের চরিত্র হনন অমানবিক ও জঘন্য কাজ”—এ মন্তব্য করেছেন জননন্দিত নেতা করিম সরকার।

    শনিবার (২ অক্টোবর) দুপুরে ফুলবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে মানুষের সম্মান নষ্ট করার এক অমানবিক প্রবণতা দেখা দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি।”

    পরে তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়ে নতুন প্রেসক্লাব ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের মান ও গতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সমাপ্তির আশাবাদ ব্যক্ত করেন।

    মতবিনিময় সভা ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আ. হালিম, উপদেষ্টা কবির উদ্দিন সরকার হারুন, সদস্য রফিকুল ইসলাম রফিক, রউফ মণ্ডল, হাবিব, মুন্জুসহ আরও অনেকে।

    এছাড়াও বিএনপির সিনিয়র নেতা এবি ছিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, মাসুদ আহমেদ, আনোয়ার সাদাত আনার, এডভোকেট কবিরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST