জয়পুরহাট প্রতিনিধি//
জয়পুরহাটের পাঁচবিবিতে ফেসবুকে নবীকে নিয়ে কটুক্তি মূলক পোস্ট দেয়ার অপরাধে পুলিশ একজনকে আটক করেছে। আটককৃত সুবাশিষ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা ভূমি অফিস সংলগ্ন শ্রী বিমলের পুত্র।
২ অক্টোবর বৃহস্পতিবার সুবাশিষ ফেসবুকে তার সুবাশ চৌধুরী নামক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি মূলক পোস্ট করে। পোস্টে দেখা যায় একটি মদের বোতলের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে ” এসো নবী গাছের তলে মাল খাব বস থেকে। ” এই পোস্ট ধর্মপ্রাণ মুসলমানদের মনে গভির দাগ কাটে এবং বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্থানে তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিষয়টি নজরে আসে জয়পুরহাট জেলার প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের। ঘটনা স্থলে ছুটে আসেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব আব্দুল ওয়াহাব, জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ, পাঁচবিবি থানা পুলিশের অফিসার ইনচার্জ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ নিয়ামুল হক সাংবাদিকদের জানান, কটুক্তিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।



