ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লামায় মাতামুহুরী নদীতে ডুবে যাওয়া যুবকের লাশ উদ্ধার

    admin
    October 3, 2025 5:19 pm
    Link Copied!

    উমংনু মারমা, জেলা প্রতিনিধি, বান্দরবান।

    বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর মো. সোহান (২৭) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

    শুক্রবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় টানা অভিযানের মাধ্যমে নদীর প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় লামা থানা পুলিশ, নিহতের স্বজন ও লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    নিহত সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বন্ধু শাকিলের সঙ্গে নদীতে গোসলে নামলে পানির স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন।

    লামা থানার ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST