ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে ফ্রি খৎনা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

    admin
    October 3, 2025 6:43 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    সমৃদ্ধ হাটহাজারী গড়ার প্রত্যয়ে প্রকাশিত ‘হাটহাজারী সমাচার-এর ব্যবস্থাপনায় তৃতীয় পর্যায়ে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের আজিমপাড়া গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
    হাটহাজারী সমাচার সম্পাদক ও সাংবাদিক কে এম ইউসুফের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে গরীব ও অসহায়দের জন্য বিনামূল্যে কসমেটিক ডিভাইস খৎনা পেয়েছেন ৪০জন শিশু, নাক-কান ফোঁড়ানো সেবা পেয়েছেন শতাধিক কন্যাশিশু, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেছেন প্রায় একশো নারী-পুরুষ। শাহ আনোয়ার (রহ.) ফাউন্ডেশনের চিকিৎসা তত্ত্বাবধানে এসকল কার্যক্রম পরিচালনা করেন, খৎনা বিষয়ে দীর্ঘকালীন অভিজ্ঞ চিকিৎসক আলহাজ্ব লায়ন ডা. হাফিজুর রহমান।

    বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এস এম শওকত, আইএবি হাটহাজারী উপজেলা সভাপতি মাওলানা মতিউল্লাহ্ নূরী, হাটহাজারী প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মাওলানা ওজাইর হামিদী, পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেন, যুগ্ন আহবায়ক এম এ শুক্কুর ও এডভোকেট মোহাম্মদ রিয়াদ, জেলা শ্রমিক দল নেতা মুহাম্মদ নুরুল আমিন, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক সংগ্রামের হাটহাজারী প্রতিনিধি শিক্ষক মো:একরামুল হক, মোহাম্মদ সায়মুন, মো. জাহেদুল, মো. রহিম, লিটন প্রমূখ সম্মানিত অতিথি হিসেবে স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেন।

    ক্যাম্পে চিকিৎসা সহায়তায় ছিলেন ডা. ছামিউর রহমান, ডা. ইকবাল হোসেন ইমন, ডা. মুহিবুর রহমান, ডা. মুহিব্বুল্লাহ্ চৌধুরী। শাহ্ আনোয়ার রহ. ফাউন্ডেশনের পরিচালক হানিফ বাদশাহ ও আব্দুল হাই মানিক, হাটহাজারী সমাচার পরিবারের সদস্য মোহাম্মদ আরমান, ফয়জুল্লাহ্, আরফানুল হক ও একরাম। মানবতার কল্যাণে আমরা ব্লাড ডোনার্স এর জোবায়ের, ওসমান গণি, জাবেদ, রাসেল, আতিক উল্লাহ ও শাকিল প্রমূখ সহযোগিতা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST