ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভুরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    admin
    October 3, 2025 8:15 pm
    Link Copied!

    এস এম মনিরুজ্জামান,কু‌ড়িগ্রাম থে‌কে//

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫ ইং) বিকাল ৩টায় শিলখুড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মুফতি এস এম মনিরুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারী এইচ. এম নূরনবী হুসাইন এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহ. রবিউল ইসলাম।

    কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিলখুড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মুত্তাল্লিব হুসাইন। এছাড়াও অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মুসলিম উদ্দিন আনছারী উপস্থিত ছিলেন।

    ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দও কর্মশালায় যোগ দেন। বক্তারা বলেন, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব, নীতি পরিবর্তন এবং প্রশিক্ষণপ্রাপ্ত ত্যাগী কর্মী। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST