ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “মুক্তির মূল পথ, রাসূলের সুন্নত” — হাটহাজারিতে শানে রেসালত সম্মেলনে বক্তারা

    admin
    October 3, 2025 9:57 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে সারাদিনব্যাপী এ সম্মেলন বসে। এতে দেশি-বিদেশি শীর্ষ আলেমরা বয়ান পেশ করেন।
    সম্মেলনে বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শকে মানব মুক্তির একমাত্র পথ আখ্যায়িত করে বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সর্বস্তরে শান্তি ও সমৃদ্ধি পেতে হলে রাসূল (সা.)-এর সুন্নতের অনুসরণই একমাত্র পথ।
    প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানবজাতিকে নবীজি (সা.)-এর মাধ্যমে আল্লাহ তাআলা আলো উপহার দিয়েছেন। তার জীবনাদর্শই মানুষের প্রকৃত মুক্তির পথ।”
    হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা খলিল আহমদ কাসেমী বলেন, “নবীজি (সা.)-এর প্রাণান্ত প্রচেষ্টার ফলে পৃথিবী নতুন জীবন ফিরে পায়, মানব আত্মা হয় নির্মল। তার আদর্শের অনুসারীরা শান্তি ও নিরাপত্তার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যুগে যুগে।”
    জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক বলেন, “মুমিনের সুখ-শান্তি, সম্মান-মর্যাদা সবকিছুই নির্ভর করে রাসূলের অনুসরণের ওপর। সুন্নতের পুনর্জাগরণই জান্নাতের পথে নিয়ে যাবে।”
    হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন বলেন, “ব্যক্তিগত থেকে শুরু করে সামগ্রিক জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর জীবনাদর্শই একমাত্র বিশ্বস্ত সমাধান। অন্য সব পথ মরীচিকা মাত্র।”
    পাকিস্তান থেকে আগত করাচীর জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল আল্লামা নূরুল হক বলেন, “আল্লাহর শ্রেষ্ঠ উপহার ছিলেন মহানবী (সা.)। তার আদর্শ পৃথিবীর যে প্রান্তে প্রাণ পাবে, সেখানেই সুবাসিত বসন্তের মতো নতুন জীবন ফিরে আসবে।”
    সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমী। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা এমরান সিকদারসহ একাধিক আলেম।
    এতে দেশি-বিদেশি শতাধিক আলেম বয়ান পেশ করেন। হাজারো ধর্মপ্রাণ মুসল্লি এ মহাসম্মেলনে উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST