ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে হ্যান্ডবল ফাইনাল অনুষ্ঠিত

    admin
    October 4, 2025 7:32 pm
    Link Copied!

    উমংনু মারমা, বান্দরবান প্রতিনিধি//

    বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বান্দরবান উৎসব উদযাপন পরিষদের আয়োজনে জাদিডং যুব সংঘ ও উজানী পাড়ার মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    ফাইনাল খেলায় বৃষ্টিকে উপেক্ষা করে দুই দলের খেলোয়াড় ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল মাঠ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জাদিডং যুব সংঘ ১৬-১৪ গোলে উজানী পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    ফাইনাল খেলা অনুষ্ঠানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

    এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় মংসাপ্রু, সহ-সভাপতি নিনিপ্রু, সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সহসভাপতি খিংসাইন মং, সাংস্কৃতিক সম্পাদক একিনু, সদস্য হ্লানুসিং, সদস্য সাইন সানই নু সহ অনেকে।

    খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST