ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে রাশেদুজ্জামান হৃদয়ের মৃত্যু 

    admin
    October 4, 2025 9:07 pm
    Link Copied!

    মোঃ জাকারিয়া খান মুরাদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ 

     কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে রাশেদুজ্জামান হৃদয় (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত হৃদয় উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৮নং ওয়ার্ড জিন্নাতিয়া ক্যাম্প এলাকার নাছির উদ্দিন এর ছেলে।

    পরিবারের বরাত দিয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, শনিবার ( ৪ অক্টোবর ) দুপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হৃদয়। আত্মহত্যার কোন কারণ পরিবারের কেউ জানাতে পারেনি। ঘটনা শোনার পর গ্রাম পুলিশের মাধ্যমে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য থানায় নিয়ে আসে।

    ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন‍্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এ বিষয়ে একটি ইউডি মামলা করার প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST