রতন রায় :প্রতিনিধি,কুড়িগ্রাম//
কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বৈরি আবহাওয়ায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”
এ প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ র্মীজা মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম কুদরত-এ খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ মিয়া প্রমূখ।
উম্মে আছমা ইসলাম ও ফিরোজা বেগম এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়াও সভায় বক্তব্য রাখেন স্বপন কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা সুপারিন্টেডেন্ট নিজাম উদ্দিন। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আব্দুল মালেক, প্রধান শিক্ষক, ভোলাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রওশনার খাতুন ও মাধ্যমিক শিক্ষক মাহে আলম সরকার। আলোচনা সভায় জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, গণসাক্ষরতা অভিযানের প্রতিনিধি মোঃ তাইজুল ইসলাম, ইএসডিও প্রতিনিধি মোঃ হুমায়ুন কবীর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষকবৃন্দসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত শিক্ষকসহ সকলকে শিক্ষক দিবস পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। সেভ দ্য চিলড্রেন এর কারিগরী সহযোগিতায় ইসিই প্রকল্পের আওতায় দিবসটি রাজারহাট উপজেলায় ও জামালপুর জেলার মাদারগঞ্জ উজেলায় স্থানীয় প্রশাসনের সাথে উদযাপিত হয়েছে।#


