ঢাকাMonday , 6 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

    admin
    October 6, 2025 9:51 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্, বরগুনা প্রতিনিধি।।

    বরগুনা: বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (৫ অক্টোবর) বিকেলে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানায়, গত এক মাস ধরে বরগুনার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা হারানোর অভিযোগ জানাচ্ছিলেন। এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. আল মামুন শিকদারের কাছে একাধিক লিখিত অভিযোগ আসে।

    অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর জেলা সাইবার টিম ও ডিবি পুলিশের সদস্যরা যৌথভাবে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের আত্মীয়-স্বজন অসুস্থ, দুর্ঘটনায় আহত বা জরুরি প্রয়োজনে অর্থ লাগবে—এমন ভুয়া তথ্য দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে আসছিলেন। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা (নং-০৭, তাং-০৫/১০/২০২৫, ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধি) দায়ের করা হয়েছে। মামলার বাদী রাকিবুল খান নামের এক ভুক্তভোগী জানান, প্রতারকরা তার প্রবাসী ভাই অসুস্থ বলে দাবি করে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৩৮ হাজার টাকা হাতিয়ে নেয়।

    পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে বরগুনা ও আশপাশের কয়েকটি জেলায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    বরগুনার পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার জানান ,
    সাইবার প্রতারণা রোধে পুলিশ
    নিয়মিত অভিযান পরিচালনা
    করছে। জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত তথ্য প্রদান করলে এ
    ধরনের অপরাধ দমন আরও সহজ হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST