ঢাকাTuesday , 7 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিরামপুরে মুকুন্দপুর ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

    admin
    October 7, 2025 9:35 am
    Link Copied!

    মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):

    ‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিরামপুর উপজেলা শাখার আয়োজনে ১নং মুকুন্দপুর ইউনিয়নে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মুকুন্দপুর মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলমের সঞ্চালনায় কর্মী সভায় ‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ.কে.এম মাসুদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
    ‎

    ‎সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
    ‎
    ‎বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ লিটন, কর্মী সভা প্রস্তুতি কমিটির আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল প্রমূখ।

    ‎এ সময় মুকুন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ প্রত‍্যাশী ১২ জন প্রার্থী তাদের নিজেদের স্বপক্ষে বক্তব্য রাখেন। যুবদলের পদ প্রত‍্যাশীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করে পরবর্তীতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান, কর্মী সভার প্রধান অতিথি ও জেলা যুবদলের আহবায়ক এ.কে.এম মাসুদুল ইসলাম।
    ‎
    ‎বক্তারা আরও বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের ও জনগণের স্বার্থে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে অগ্রগামী ভূমিকা রেখেছে। তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করতে ইউনিয়ন কর্মী সভার মাধ্যমে ও তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলার ৭টি ইউনিয়নে যুবদলের কমিটি গঠন করা হবে।

    এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য যুবদলের নেতাকর্মীদের আহবান জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST