দ্বীন ইসলাম শেখ, নিজস্ব প্রতিবেদক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নতুন সচিব হিসেবে লিয়াকত আলী মোল্লা-কে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এর আগে একই বিভাগের চলতি দায়িত্বে থাকা সচিব (অতিরিক্ত সচিব পদমর্যাদায়) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) মন্ত্রণালয়ের বিচার শাখা-৫ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে লিয়াকত আলী মোল্লা-কে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে।
সরকারি অনুমোদনক্রমে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন মোহাম্মদ আজিজুল হক, যুগ্ম সচিব (প্রশাসন-২), আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।



