ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে মাজারের জায়গা রক্ষার দাবিতে আশেক সমিতির মানববন্ধন

    admin
    October 9, 2025 7:18 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ

    নেত্রকোনার মদন উপজেলা সদরের হযরত সৈয়দ আহমদ বসরী ওরফে বুড়াপীর (র.) এর নামে তৎকালীন সরকার কর্তৃক নাখেনাজকৃত সহায় সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    স্থানীয় মীরবাড়ি পরিবারবর্গের কবল থেকে উদ্ধার, মাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, মাজারের হিসাব নিকাশ প্রশাসনসহ সকলের দৃষ্টিতে আনা ও মাজারের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু তদন্তপূর্বক অবৈধ মোতওয়াল্লী বাতিলের দাবিতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে মাজার প্রাঙ্গণে মানববন্ধন করেছে আশেক সমিতি।

    মানববন্ধনে বক্তব্য দেন মাজারের খাদেম শান্তু মীর, মাজারের আশেক সমিতির সভাপতি আবুল হাসেম, সহসভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক সুরুজ আলী, সদস্য তহসিল খান, জিয়াউর রহমান, স্থানীয় বাসিন্দা সাইদুর রহমানসহ ভক্তরা।

    তারা বলেন, বিগত ১৭ বছর ধরে মীরবাড়ির শহীদ মীর ও তাদের লোকজন অবৈধভাবে মাজার দখল করে পরিচালনা করে আসছে। একই সাথে তারা মাজারের আয়-ব্যয়ের কোনোরকম হিসাব না দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে। তাদের যা ইচ্ছা তাই করে আসছে। বর্তমানে তারা মাজারের জায়গা বিক্রি করে দিচ্ছে। আমরা চাই, এসব অন্যায় বন্ধ করা হোক। অবৈধ মোতওয়াল্লীকে বাতিল করে প্রশাসন ও আশেক সমিতিকে দায়িত্ব দেওয়া হোক।

    ছবি আছেঃ নেত্রকোনার মদনে মাজারের জায়গা রক্ষার দাবিতে আশেক সমিতির মানববন্ধন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST