ঢাকাSaturday , 11 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জলাবদ্ধতার কারণে অষ্টগ্রামে ৬ হাজার একর জমিতে বোরো চাষ হুমকির মুখে

    admin
    October 11, 2025 6:37 pm
    Link Copied!

    অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
    ‎
    ‎কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামের কলমা ইউনিয়নের বিল মাকসা মৌজা নদীর প্রবেশদ্বারে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় কৃষি কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এর ফলে প্রায় ৬ হাজার একর আবাদি জমিতে আসন্ন রবি মৌসুমে বোরো বীজতলা ও অন্যান্য রবি ফসল চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
    ‎
    ‎স্থানীয় কৃষকরা জানান, নদীর প্রবেশমুখ ভরাট হয়ে যাওয়ায় জমির পানি স্বাভাবিকভাবে অপসারণ হচ্ছে না। এতে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং জমি চাষাবাদের উপযোগী হতে দেরি হচ্ছে। তাছাড়া শুকনো মৌসুমে নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় সেচ সংকট দেখা দেয়, ফলে প্রতি বছর কৃষকদের উৎপাদন ব্যহত হয়। তারা আরও জানান নদী খননের মাধ্যমে পলি অপসারণ ও পানি প্রবাহ স্বাভাবিক করা গেলে জলাবদ্ধতা ও সেচ সংকট—দুটো সমস্যাই সমাধান সম্ভব।
    ‎
    ‎এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ দিলশাদ জাহান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি । নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), কিশোরগঞ্জকে ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।
    ‎
    ‎বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিশোরগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। খুব শিগগিরই সরেজমিনে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন পাঠানো হবে।
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST