এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার;
কক্সবাজার জেলার মানবিক সংগঠন ভয়েস অব কক্সবাজার ভোলার্ন্টিয়ার্স এর পরিচিতি ও আলোচনা সংগঠনের সভাপতি মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে জাকির হোসেন নয়নের সঞ্চালনায় অদ্য ১১-১০-২০২৫ ইংরেজি কক্সবাজার পৌরসভার মিলনায়তনে বিকাল তিনটা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন রিয়াদ শাহাদাত ।
পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ নাসির উদ্দীন- অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার কক্সবাজার, এডভোকেট রমিজ আহাম্মেদ- বিশিষ্ট আইনজীবী, জেলা জজ কোর্ট কক্সবাজার, শরমিন ছিদ্দিকা লিমা- বিভাগীয় প্রধান (বাংলা) ও অধ্যাপক, কক্সবাজার সিটি কলেজ, তওহিদ বেলাল,সভাপতি- জেলা প্রেস ক্লাব কক্সবাজার, সরওয়ার সাঈদ – চেয়ারম্যান কোহেলিয়া টিভি ও সদস্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারি পরিচালক- কোস্ট ফাউন্ডেশন, মো: রিয়াজ- সিনিয়র সহ সভাপতি, ইমরান হোসেন নবী – সাংগঠনিক সম্পাদক, জাফর আলম – তথ্য ও প্রচার সম্পাদক, শেখ মোহাম্মদ মনির- সহ সাংগঠনিক সম্পাদক,শাহরিয়ার -সদস্য,
বশিরুল আলম- সদস্য, রফিকুল ইসলাম – সদস্য, নুরুল কাদের – সদস্য, জামিল – সদস্য, রেজাউল করিম রিয়াজ- সদস্য সহ অনেকে ।
সভায় বক্তারা বলেন, শুধুমাত্র স্বাস্থ্যখাত নয় মানুষের সকল মৌলিক অধিকার যেখানে বাধাগ্রস্থ হবে সেখানেই ভয়েস অব কক্সবাজার ভোলার্ন্টিয়ার্স কে এগিয়ে আসতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে শত বাধা বিপত্তি আসবে সব বাধাকে ডিঙ্গিয়ে মানবতার জয় ছিনিয়ে নিয়ে আনতে হবে । কক্সবাজার জেলায় যত ধরনের মানবিক সমস্যা সৃষ্টি হবে মানুষ হিসেবে আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাড়াব, মানবিক কাজ করতে সাদা কালোর তফাৎ করা যাবে না সবাই মানুষ । আগামীতে আরো নতুন কিছু মানবিক কাজ নিয়ে সংগঠনের কাজের কথা শুনে উপস্থিত সকলেই ঐ ধরনের মানবিক কাজ চালিয়ে নিতে একমত পোষন করেন ।



