ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোমস্তাপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    admin
    October 12, 2025 7:27 pm
    Link Copied!

    মোঃ তুহিন,গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি//

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আজ (১২অক্টোবর) রবিবার বিকালে লিফলেট বিতরণ করেছেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিম।
    উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে চৌডালা বাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন,চৌডালা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা,সিনিয়র সভাপতি হেলাল উদ্দিন,বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আকতারুল ইসলাম,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ ,যুবনেতা বদিউজ্জামান সোহেল সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
    লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনার সময় এমপি মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিম বলেন, আমি যদি দলীয় মনোনয়ন পায় তাহলে তিন উপজেলার, শিক্ষা ব্যবস্থা ,জলাবদ্ধতা নিরসন, বেকারত্ব দূরীকরণ, মাদকমুক্ত যুবসমাজ প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নানান উন্নয়নে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্যতার মাপকাঠিতে দল আমাকে মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST