ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালমনিরহাটে কলেজে দুর্নীতি ও জমি দখলের অভিযোগ

    admin
    October 13, 2025 11:22 am
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি//

    লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে আর্থিক অনিয়ম, জমি দখল ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা এবং সাবেক সভাপতি রুহুল আমিন সরকারের বিরুদ্ধে।

    রবিবার (১২ অক্টোবর) ২০২৫ ইং সকালে কলেজ প্রাঙ্গণে এলাকাবাসী, ভুক্তভোগী ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসক এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখিত অভিযোগপত্র (স্মারকলিপি) জমা দেন।

    অভিযোগে বলা হয়, সহকারী অধ্যাপক রফিকুল আলম রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ১৫ বছর ধরে কলেজে উপস্থিত না থেকেও নিয়মিতভাবে সরকারি বেতন-ভাতা গ্রহণ করেছেন। এ সময়ে তিনি প্রতিষ্ঠাতা প্রতিনিধি ও সাবেক সভাপতির সহযোগিতায় শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে প্রায় ২০ লাখ টাকার বিনিময়ে অনিয়ম করেন। এছাড়া কলেজ তহবিল থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি করা হয়।

    স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা কলেজের প্রায় ২৯ শতাংশ জমি নিজের দখলে নিয়ে চাষাবাদ করছেন এবং সেই জমি থেকে প্রাপ্ত ফসলের অর্থ কখনও কলেজ তহবিলে জমা দেননি।

    প্রতিবাদকারীদের অভিযোগ, অভিযুক্ত রফিকুল আলম দুই বছর ধরে কলেজে উপস্থিত না থেকেও প্রভাব খাটিয়ে পদে বহাল রয়েছেন। তার বিরুদ্ধে কথা বললেই শিক্ষক ও কর্মচারীদের মিথ্যা মামলা এবং স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।

    প্রতিবাদকারীরা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার, দখলকৃত জমি ফেরত এবং কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST