ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

    admin
    October 13, 2025 11:15 pm
    Link Copied!

    আনিসুর রহমান (মানিক ) পঞ্চগড়

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে বিএনপির “ঘরে ঘরে জনে জনে কর্মসূচি। বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নেতৃত্বে এই কর্মসূচি রবিবার সকালে পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

    কর্মসূচির অংশ হিসেবে ব্যারিস্টার নওশাদ জমির এলাকার স্থানীয়দের সঙ্গে দেখা করছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি ও রাষ্ট্রক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের মধ্যে দলের প্রতিশ্রুত বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে জনগণের কাছে বিস্তারিত তুলে ধরছেন।

    এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    জানা গেছে, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য পঞ্চগড়ে ১৯টি টিম গঠন করা হয়েছে, যারা আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে দলের বার্তা পৌঁছে দেবেন।

    ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ঘরে ঘরে জনে জনে কর্মসূচির মাধ্যমে আমরা বিএনপির ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছি। জনগণ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, তাদের সমস্যাগুলোও কাছ থেকে জানতে পারছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST