ঢাকাTuesday , 14 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাল বিরোধী অভিযান অব্যাহত

    admin
    October 14, 2025 12:07 am
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের ছোট্ট সিংহা একটি ব্রিজ এর নিচের বিল থেকে দেশীয় প্রজাতির মাছ ও মাছের পোনা রক্ষায় প্রায় ৩ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ ।

    এ সময় ২০ থেকে ৩০ টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। জালের বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা।

    সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার ।

    অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী থানার পুলিশ সদস্যরা ও ২ নং চাড়োল ইউনিয়নের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহ অনেকে।

    উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দেশীয় ছোট মাছ ও মাছের পোনা এতে সহজেই আটকা পড়ে মারা যায়। এজন্য এসব জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST