ঢাকাWednesday , 15 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারিতে ছুরির আঘাতে নিহিত ১, গ্রেফতার -১

    admin
    October 15, 2025 11:19 am
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব,হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অপি দাশ চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের অনুসারী বলে জানাগেছে।

    ঘটনায় অভিযান চালিয়ে রাতে মো.আফসার উদ্দীন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আফসার উদ্দীন কক্সবাজার সদরের পানখালী এলাকার কবির আহম্মদের পুত্র। সে সুজন কলোনিতে বসবাস করে আসছে বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, হত্যাকাণ্ড চালিয়ে আফসার নিজেও জখম হয়েছে। সে গোপনে ওই এলাকার ফতেয়াবাদ ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিল, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজীজের নেতৃত্বে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST