মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। “সুস্থ জীবনের প্রথম শর্ত, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নায়েব আলী খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক এবং দৈনিক ইনকিলাবের নেত্রকোনা প্রতিনিধি এ কে এম আবদুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে নানা সংক্রামক রোগ থেকে নিজেকে এবং অন্যকে রক্ষা করা সম্ভব।



