ঢাকাWednesday , 15 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “হাত ধোয়ার নায়ক হোক” রোয়াংছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন।

    admin
    October 15, 2025 8:12 pm
    Link Copied!

    উমংনু মারমা, জেলা প্রতিনিধি: বান্দরবান।

    বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

    উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং হিউম্যানিটারিয়ান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।

    অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর উপ-সহকারী হামিদুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

    দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি। তিনি বলেন পরিচ্ছন্নতা মানুষকে সুস্থ রাখে। উৎফুল্ল রাখে। রোগবালাই থেকে মুক্ত রাখে। মানবদেহের মধ্যে।

    পরিষ্কার-পরিচ্ছন্নতা হলো জীবাণুর বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা। বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ হাত ধোয়া এবং মাস্ক পরার ব্যাপারে বেশি সজাগ হয় করোনাকালে। তখন বলা হতো বাইরে থেকে ঘরে প্রবেশের পর ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। মানুষ তখন বাধ্য হয়ে হলেও তা করেছে।

    কিন্তু যেই না করোনা চলে গেল, মানুষ ফিরে গেল পুরোনো অভ্যাসে। অথচ এটি জারি রাখা খুবই আবশ্যক।

    বিশেষজ্ঞরা বলছেন, শুধু হাত ধোয়ার অভ্যাসের কারণে ২৫ থেকে ৩০ শতাংশ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পাঁচ সময়ে হাত পরিষ্কারের ওপর বেশি গুরুত্বারোপ করেছে। এই পাঁচ সময় হলো-রোগীকে স্পর্শ করা ও কোনো কিছু পরিষ্কার বা জীবাণুমুক্তকরণ পদ্ধতির আগে, শরীরে তরলের সংস্পর্শে আসা বা ঝুঁকির ও রোগী এবং তার আশপাশের পরিবেশ স্পর্শ করার পর।

    এছাড়া জনস্বাস্থ্যবিদরা খাওয়া বা মুখ স্পর্শ করার আগে, টয়লেট ব্যবহারের পর হাত সাবান এবং পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন দেওয়ান, উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. এস.এম. তানভির ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল উদ্দিন আহম্মদ রোয়াংছড়ি থানা প্রতিনিধি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ রাকিবুল হাসান, ২নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তংঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, আনসার সদস্য, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবং সবাইকে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST