ঢাকাWednesday , 15 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আমি আয়নাঘরে ছিলাম: আমির হামজা

    admin
    October 15, 2025 8:22 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনীত প্রার্থী আমির হামজা জানান, “আমি আয়নাঘরে ছিলাম, এটা কতটা চ্যালেঞ্জিং স্থান, তা অন্যদের বোঝানো সম্ভব নয়। আয়নাঘর আবার ফিরে আসবে, আমরা এটা মেনে নিতে পারি না। আয়নাঘর ফিরবে না, এজন্য আমাদের এই পাঁচ দফা ঘোষণা।”

    বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণার পাশাপাশি বাস্তবায়নের জন্য পাঁচ দফা দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

    কেন্দ্রীয় কর্মসূচির আওতায় জেলা জামায়াত ইসলামী এই মানববন্ধনের আয়োজন করে। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম মন্তব্য করেন, “আমরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি, সেগুলো কেবল জামায়াতের নয়; ৩১ দলের মধ্যে ২৫টি দল একপ্রকার এসব দাবির সাথে সহমত পোষণ করেছে। যদি সরকার এই দাবিগুলো মেনে নিতে গড়িমসি করে, তাহলে আমাদের আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে হবে।

    ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, “পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারী শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। সুতরাং, পিআর পদ্ধতিতে নির্বাচন করা আবশ্যক।” এছাড়াও, তারা জুলাই সনদ ঘোষণার সাথে সাথে তা নির্বাচনের পূর্বে কার্যকর করার দাবি জানিয়ে থাকেন।

    বক্তারা আরও দাবি করেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সম্ভব।

    মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST