ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    admin
    October 16, 2025 2:37 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন যুবদলের অন্তর্গত ৩, ৮ ও ৯ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় উপজেলার সিংড়া ইউনিয়নের হাটপাড়া এলাকায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

    সম্মেলনে ৩নং সিংড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: রুহুল আমিনের সভাপতিত্বে ও ৩নং সিংড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফরহাদ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মো: জহুরুল ইসলাম শান্ত এবং ৩নং সিংড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: আরিফুল ইসলামের সহযোগিতায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মোফাজ্জল হোসেন প্রধান।

    সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মোশারফ হোসেন খোকন, মো: শামীম খন্দকার, মো: গোলাম রাব্বানী, মো: মাসুদ চৌধুরী ও মো: উজ্জ্বল হোসেন।

    এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোজাম কাজী, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো: ইউনুস আলী।

    এ সময় ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST