ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    admin
    October 16, 2025 4:15 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    *‘হাতের পরিচ্ছন্নতায় শুরু হোক সুস্থ জীবনের যাত্রা’*-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলার রামু উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গর্জনিয়া ইউনিয়নে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে এবং IWR প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

    বুধবার সকাল ১০টায় গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র‍্যালি হয়, র‍্যালি শেষে স্থানীয় একটি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনিরুল আলম, প্যানেল চেয়ারম্যান-১, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গর্জনিয়া ইউনিয়নে IWR প্রকল্পের সুপার ভাইজার ফখরুল ইসলাম আজাদ।
    অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর, IWR প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তিনি বলেন:- বিশ্ব হাত ধোয়া দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়-এটি সচেতনতা তৈরির আন্দোলন। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড সহ বহু সংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব। আমরা চাই, এই বার্তাটি প্রতিটি ঘরে পৌঁছে যাবে।

    মাঝিরকাটা কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক শাহ আলম বলেন:- স্বাস্থ্য শিক্ষা শিশুদের জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল পর্যায়ে হাত ধোয়ার মতো অভ্যাস গড়ে তোলা ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন করে তুলবে।
    গর্জনিয়া উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম লিটন বলেন:-শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার একসাথে সচেতন হলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
    ইউনিয়ন ওয়াটসন কমিটি এর সদস্য মহিব্বুল্লাহ চৌধুরী জিল্লু বলেন:-শুধু দিবস উদযাপন নয়, এটি হোক নিয়মিত চর্চার অংশ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-আবুল কাশেম, কামরুন্নাহার, আব্দুল জব্বার, জুবায়ের , জিয়াউল হক জিয়া, আজিজুল হক, সাজ্জাদ ভুট্টো, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে-কলমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয়, বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাত ধোয়ার শপথ গ্রহণ করেন।

    অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    এই কর্মসূচির মধ্য দিয়ে হাত ধোয়ার গুরুত্ব এবং পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে পড়ুক গর্জনিয়া ইউনিয়নের মতো প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি প্রান্তে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST