জসিম উদ্দিন, জুড়ী উপজেলা প্রতিনিধি//
বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও আলিম পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ করে। ফলে সারা দেশের ন্যায় জুড়ী উপজেলার ৪ টি কলেজের মোট ৮৭৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ৮৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং মাদরাসা বোর্ডের ০৩ টি মাদরাসার মোট ৭৬জন শিক্ষার্থীদের মধ্যে ৭৪ জন অংশগ্রহণ করে। এসকল শিক্ষার্থীদের মধ্যে কলেজ পর্যায়ে ৪২০ জন ও মাদরাসা পর্যায়ে ৫২ শিক্ষার্থী উত্তীর্ন হয় যা কলেজে শতকরা ৪৮.৮৩%ও মাদরাসা পর্যায়ে ৭০.২৭%পাস করে। কলেজ পর্যায়ে শতকরা ৬৮.০৯% পেয়ে শিলুয়া স্কুল এ্যান্ড কলেজ ও ৭৯.৩১% পেয়ে নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা উপজেলায় প্রথম। কলেজ পর্যায়ে ৬৫.৭১% পেয়ে দ্বিতীয় অবস্থান হাজী আপ্তাব উদ্দিন আমেনা খাতুন কলেজ,৪৪.৫১% পেয়ে তৃতীয় স্থানে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ, ও ৪২.২১% পেয়ে চতুর্থ স্থানে শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা কলেজ। মাদরাসা পর্যায়ে ৬৭.৮৬% পেয়ে দ্বিতীয় স্থানে সাগরনাল সিনিয়র আলিম মাদরাসা ও ৫৮.৮২% পেয়ে তৃতীয় স্থানে হয়রত শাহখাকী রঃ আলিম মাদরাসা। এইচএসসি ও আলিম পর্যায়ে সর্বমোট ০৯ টি জিপিএ ৫ এসেছে যা অন্যান্য বছরের তুলনায় অনেক কম। কলেজ ও মাদরাসার শতকরা হিসেবে মাদরাসাগুলো এগিয়ে রয়েছে



