ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ‎

    admin
    October 16, 2025 11:09 pm
    Link Copied!

    ‎এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
    ‎আজ ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন একাডেমি চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

    ‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
    ‎বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
    ‎এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ‎সভায় লালন শাহের তিরোধান দিবসকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    ‎জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তার বক্তব্যে বলেন—
    ‎লালন শাহ শুধু একজন বাউল সাধক ছিলেন না, তিনি ছিলেন মানবতার পথপ্রদর্শক। তাঁর দর্শন আমাদের শেখায় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একে অপরকে ভালোবাসতে। তিরোধান দিবসকে কেন্দ্র করে যাতে সকল অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।



    ‎পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন—

    ‎লালন শাহের আখড়াবাড়ি কুষ্টিয়ার গর্ব, দেশের সম্পদ। ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।



    ‎সভা শেষে তিরোধান দিবস উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST