এম কে হাসান,জেলা প্রতিনিধি কক্সবাজার
অবিলম্বে সকল চুক্তি জন সম্মুখে প্রকাশ কর দেশ বিরোধী ও অসম সকল চুক্তি বাতিল কর
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রিত বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার সিন্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ শ্রমিক নেতা মোঃ ইয়াকুবের সভাপতিত্বে ১৭ অক্টোবর, শুক্রবার, বিকেল ৪ টায় কক্সবাজার পৌরসভার সামনে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন কক্সবাজার ব্যানারে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশ এ বক্তব্য রাখেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কক্সবাজার জেলা কমিটির আহবায়ক করিম উল্লাহ কলিম, কমরেড গিয়াস উদ্দিন, সিপিবি জেলা কমিটির কমরেড পুলিন দে, ধ্রুব সেন দে, যুব ইউনিয়ন জেলা সেক্রেটারি মোসাদ্দেক হোসেন আবু, সাবেক ছাত্রনেতা অন্তিক চক্রবর্ত্তী,শয়ন বিশ্বাস,তনয় দাশ,শুভজিত রুদ্র, ছাত্র ইউনিয়ন নেতা, মুহাইমিনুল্লাহ রানিম, আরিফ অন্তর।
সমাবেশ থেকে বক্তারা বলেন,
যে কোন অপশক্তি বিরুদ্ধে বন্দর রক্ষা করতে কক্সবাজারের সকল শ্রমিক জনতা জীবনের বিনিময়ে হলেও তা রক্ষা করবে। ডক্টর ইউনুস সাহেব আপনাকে ক্ষমতায় বসিয়েছি দেশ বিক্রি করার জন্য নয়। ক্ষমতায় এসেছেন নির্বাচন দিয়ে চলে যাবেন। দেশ বিক্রি করার পায়তারা করবেন না। ফ্যাসিস্ট হাসিনাকে যো ভাবে বিতাড়িত করেছি ঠিক তেমনি আপনাকেও বিতাড়িত করতে সময় নেবো না। অবস্থায় বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া যাবে না। বক্তৃতা হুশিয়ার উচ্চারণ করেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার পরিনতি হবে ভয়াবহ।



