ঢাকাSunday , 19 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    admin
    October 19, 2025 12:09 am
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি :

    জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে গভীর রাতে প্রতিবেশীদের মাঝে লাগা ঝগড়া থামাতে গেলে এক পক্ষের ধাক্কায় আব্দুল খালেক (৭০) নামের এক বৃদ্ধের মৃ ত্যু হয়েছে। ১৭ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই গ্রামে এ ঘটনা ঘটে।
    নিহত খালেক ঐ গ্রামের মৃত আব্দুল গনির পুত্র। শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক।

    স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার উচাই গ্রামের খালেকের পুত্র আনোয়ার হোসেনের পুকুরে নেমে তারই বোন আঞ্জুয়ারা মাছ ধরেন। এটি জানতে পেরে আনোয়ার তার বোনকে গালিগালাজ করেন। পরবর্তীতে এ নিয়ে আবারও রাত ১১ টার সময় আনোয়ার,তার বন্ধু ও প্রতিবেশি নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা আঞ্জুয়ারার উঠানে গিয়ে ঝগড়াঝাটি শুরু করেন। এসময় বৃদ্ধ আব্দুল খালেক এত রাতে ঝগড়াঝাটি না করতে তাদের নিষেধ করতে গেলে প্রতিবেশি নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা বৃদ্ধ খালেককে সজোরে ধাক্কা দেয়। তাদের ধাক্কায় আব্দুল খালেক মাটিতে রাখা বাঁশের উপর পড়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে অসুস্থ্য হয়ে পড়েন । পরে তার অবস্থা অবনতি হলে রাতেই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

    পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, এব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST