ঢাকাSunday , 19 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খাগড়াছড়িতে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে “আত্ম উন্নয়ন যুব সংঘ”-এর গৌরবময় অর্জন

    admin
    October 19, 2025 9:43 pm
    Link Copied!

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ

    খাগড়াছড়ি জেলার গর্ব, যুব সমাজের অগ্রদূত সংগঠন *“আত্ম উন্নয়ন যুব সংঘ”* ২০২৫ সালের *শ্রেষ্ঠ যুব সংগঠন* হিসেবে মনোনীত হয়েছে। এ সাফল্য জেলার যুব সমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

    *বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের* উদ্যোগে আয়োজিত জাতীয় যুব পুরস্কার অনুষ্ঠানে সংগঠনটিকে এই সম্মাননা প্রদান করা হবে।
    আগামী *২১ অক্টোবর ২০২৫*, *জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন কেন্দ্রে*,
    *যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া* মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে সংগঠনটি।

    “আত্ম উন্নয়ন যুব সংঘ” দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিভিন্ন সামাজিক সচেতনতা, শিক্ষামূলক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং মানবিক সহায়তা দিয়ে কাজ করে যাচ্ছে। তাদের কাজ ইতোমধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।

    সংগঠনের সভাপতি মোঃ রাসেল রানা বলেন,
    *“এটি আমাদের জন্য বড় একটি অনুপ্রেরণা। মহান আল্লাহর শুকরিয়া এবং সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা। এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।”*

    এই সাফল্যের জন্য সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুবিনুল ইসলাম খাগড়াছড়ি জেলার সর্বস্তরের মানুষ’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST