ঢাকাMonday , 20 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে মাদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১৯৮০ পিস টাপেন্টাডল জব্দ আটক ৩

    admin
    October 20, 2025 9:34 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:

    জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেয অভিযানে দুই ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে পাঠানো ১১৯৮০ পিস টাপেন্টাডল জব্দ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকা ৩ জনকে আটক করা হয়।

    ১৯ অক্টোবর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাট এর সহকারী পরিচালক জনাব শাকিল আহম্মেদ এর নেতৃত্বে ও জনাব মোঃ সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক (“খ” সার্কেল) এর সার্বিক সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাট এর একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। প্রায় ৪ ঘন্টা ধরে চলা অভিযানে এ. জে. আর ট্রান্সপোর্ট এজেন্সী এবং নিউ চান্দা ট্রান্সপোর্ট এজেন্সী জয়পুরহাট সদর শাখায় ঢাকা থেকে পার্সেলের মাধ্যমে আশা ১১৯৮০ (এগার হাজার নয় শত আশি) পিস টাপেন্টাডল জব্দ করে । এর সাথে জড়িত থাকা মহিলাসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন- মোঃ: খায়রুল ইসলাম ওরফে আলম (৩৫), পিতা মোঃ শহিদুল ইসলাম, সাং পূর্ব দেবীপুর ৫ নং ওয়ার্ড , থানা জেলা: জয়পুরহাট , মোছাঃ দিলরুবা (৪৫) , স্বামী মোঃ ওবায়দুর রহমান,সাং ঘাটুরিয়া থানা কালাই, জেলা: জয়পুরহাট ও মোঃ ওবায়দুর রহমান (৫০) পিতা মৃত আব্দুল সাত্তার সাং ঘাটুরিয়া থানা কালাই, জেলা: জয়পুরহাট।

    এ ব্যাপারে এ,জে,আর ট্রান্সপোর্ট এজেন্সি জয়পুরহাট শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ঢাকার বাবুপাড়া থেকে আমাদের এখানে পার্সেল আসে। মেডিসিন উল্লেখ থাকায় সন্দেহ হয়নি। ডেলিভারি নেয়ার পর ও জড়িতদের আটক করে।
    নিউ চান্দা ট্রাসপোর্ট জয়পুরহাট সদর শাখার মো: সোহেল বলেন, আমাদের এখানে ঢাকার বাবু বাজার থেকে পার্সেল আসে।খুব সম্ভবত সাথি ড্রাগ থেকে পার্সেলটি পাঠানো হয়েছিল। সার্জিক্যাল মেডিসিন উল্লেখ থাকায় আমাদের সন্দেহ হয়নি। আর এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST