ঢাকাWednesday , 22 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঝিনাইগাতীতে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

    admin
    October 22, 2025 4:46 pm
    Link Copied!

    ‎মো মুক্তার হোসেন: শেরপুর জেলা প্রতিনিধি

    ‎শেরপুরের ঝিনাইগাতীতে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারি হয়। ডিলারশিপপ্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

    ‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহজাহান আনন্দ প্রমুখ।

    ‎জানা গেছে, এবার উপজেলার ৭টি ইউনিয়নের ১৪টি বিক্রয়কেন্দ্রের জন্য ডিলারশিপ পেতে মোট ২১৯ জন আবেদন করেছিলেন। পরে সিদ্ধান্ত অনুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে মোট ১৪ জন ডিলার চূড়ান্ত করা হয়েছে। লটারীর মাধ্যমে ডিলার নির্বাচিত করার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই।

    ‎ডিলারশিপপ্রত্যাশীরা বলেন, উপজেলা বা ইউনিয়ন পর্যায় যেকোনো ধরনের সরকারি ডিলার নিয়োগ কার্যক্রম শুরু হলেই তদবির করে থাকেন বিভিন্ন পর্যায়ের নাগরিকরা। আবার অনেক সময় লেনদেনও হয়। তবে এবার যেভাবে ডিলার নিয়োগ দিয়েছে, তাতে কোনো বিতর্ক নেই।

    ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, অনেক সময় ডিলার নিয়োগ নিয়ে নানা ধরনের কথা ওঠে। তাই ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফলভোগীদের কাছে পৌঁছে দেবেন

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST