ঢাকাWednesday , 22 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে আগুনে বসতঘর পুড়ে যাওয়া দুই পরিবার এখন খোলা আকাশের নীচে।।

    admin
    October 22, 2025 9:08 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়েছে। সকল কিছু হারিয়ে দুই পরিবারের নয় সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ^র গ্রামের মধ্যমপাড়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, সাঙ্গিশ^র গ্রামের মধ্যমপাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে ফিরোজ ভুঁইয়ার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ফিরোজ ভুঁইয়া ও আফসার মিয়ার টিনসেড ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আলমারি, সুকেশ, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফ্রিজ, টিভিসহ সকল মালামাল ভস্মীভুত হয়েছে। এতে দুই পরিবারের ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
    ভুক্তভোগী ফিরোজ ভুঁইয়া বলেন, আমি বাড়ির বাইরে ছিলাম। মোবাইলে ফোনের মাধ্যমে জানতে পারি, ঘরে আগুন লেগেছে। আমার মা, স্ত্রী, ছেলে-মেয়েসহ হাউমাউ করে কাঁদছে। আগুনের তাপের কারণে আমরা কেউ ভিতরে প্রবেশ করতে পারিনি। ঘরে থাকা নগদ ২ লক্ষ ৩৭ হাজার টাকাসহ সব মালামাল পুড়ে ছাই হয়েছে।
    আফসার মিয়া বলেন, গত ২২-২৩ বছর যাবৎ আমি আবদুল মমিন মাস্টারের বাড়িতে থাকি। এ সুবাদে আমি এ গ্রামেই বিয়ে করি বসবাস করছি। আগুনে আমার ঘরের পরনের কাপড় ছাড়া এক সুতাও বের করতে পারিনি। আমার কষ্টের জমানো ৬০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ, চারটি খাট, আলমারি পুড়ে ছাই হয়ে যায়। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি।
    আফসার মিয়ার স্ত্রী কুলসুম বেগম বলেন, ধোড়করা বাজার থেকে শখ করে শাপলা কিনে আনছি। ডিম দিয়ে রান্না করেছি। কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি। আগুনের লেলিহান শিখায় আমার ঘরে থাকা সকল জিনিসপত্র ছাই হয়ে যায়।
    স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ হানিফ বলেন, খবর পেয়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাত করেছি। দুইটি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। এ মুহুর্তে তাদের পাশে বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
    চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হতো, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌছতে পারলে তাদের ক্ষতি এরকম হতো না। আমরা ঘটনাস্থলে পৌছার আগেই আগুনের লেলিহান শিখায় তাদের মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST