ঢাকাThursday , 23 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ আটক -২

    admin
    October 23, 2025 11:28 am
    Link Copied!

    ওসমান গনি দীঘিনালা প্রতিনিধি

    খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে অযোদ্ধা এলাকায় এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষনের অভিযোগ উঠেছে।

    আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়রা রনি বিকাশ ত্রিপুরা ( ৩২) ও ডেটল বাবু (১৭) নামে ধর্ষনের অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশের সোপর্দ করেছে।

    ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরও দুইজন পলাতক রয়েছে।
    তারা হলেন সুমন বিকাশ ত্রিপুরা(১৮) ও রিমন ত্রিপুরা(২২)
    গত ২০ অক্টোবর রাত সাড়ে দশটার দিকে ওই কিশোরীকে স্থানীয় অযোদ্ধা কালী মন্দিরে তার আত্মীয়র সাথে পূজা দেখতে যায়।
    ওই সময় চারজন স্থানীয় যুবক তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপস মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়।

    মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান ঘটনাটি গোপন রেখে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে।
    বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছে বাকি দুজনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST