ঢাকাMonday , 27 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ

    admin
    October 27, 2025 8:17 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি :

    ২৭ অক্টোবর ২৫ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার বিকাল ৫টায় জয়পুরহাট যুবদলের এক বর্ণাঢ্য র‍্যালি শহীদ ডা. আবুল কাশেম ময়দান হতে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহন করে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে। র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা যুবদলের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আব্দুল ওহাব, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মুক্তাদুল হক আদনান প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রণী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি জাতীয় স্বার্থে ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST