ঢাকাTuesday , 28 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো দুই শতাধিক মানুষ

    admin
    October 28, 2025 9:07 pm
    Link Copied!

    রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি

    কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা এলাকায় বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ ক্যাম্পে দুই শতাধিক মানুষ চিকিৎসাসেবা পান।

    মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প চলে। ক্যাম্পে বিনামূল্যে রোগীদের ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। সরাসরি চিকিৎসাসেবা দেন এবি পার্টির কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

    এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, পৌরসভার ৬নং ওয়ার্ড আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব উমর ফারুক প্রমুখ।

    চিকিৎসাসেবা নেওয়া মমেনা খাতুন (৬৫) বলেন, “হাসপাতালে গিয়ে ভিড় ঠেলে চিকিৎসা নেওয়া আমার মতো বয়স্ক মানুষের জন্য সমস্যা। বাড়ির কাছেই ফ্রি মেডিকেল ক্যাম্পে তা বিনামূল্যে ডায়াবেটিস চেক, প্রেশার চেক ও ডাক্তারের পরামর্শ পেলাম। খুব উপকার হয়েছে।”

    আরেক রোগী রাজ মিস্ত্রি মোজাম্মেল হক (৬০) বলেন, “কাজের কারণে হাসপাতালে যেতে পারি না। বাড়ির কাছেই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলাম। এ ক্যাম্পের মাধ্যমে এলাকার অনেক মানুষ উপকৃত হয়েছে।”

    ফ্রি মেডিকেল ক্যাম্পে সংক্ষিপ্ত বক্তব্যে এবি পার্টির কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “স্বাস্থ্যসেবা সকল নাগরিকের মৌলিক অধিকার। আমরা এবি পার্টির মাধ্যমে সকল নাগরিকের চিকিৎসাসেবাসহ মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে চাই।”

    তিনি আরও বলেন, “পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের ঘরে ঘরে আমরা চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই। যেন কোনো মানুষ চিকিৎসার অভাবে রোগে না ভোগে। তাই এবি পার্টির এ ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি চালু করেছি। যা পর্যায়ক্রমে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের অসহায় মানুষগুলোর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST