ঢাকাTuesday , 28 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের ঝিকরগাছায় এএমআর স্কুল সচেতনতা ও বই বিতরণ কর্মসূচিতে সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা

    admin
    October 28, 2025 9:55 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের ঝিকরগাছায় সকলেই মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি এই স্লোগানকে সামনে রেখে যশোর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) স্কুল সচেতনতা ও বই বিতরণ কর্মসূচি–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় স্কুলের শ্রেণিকক্ষে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মণ্ডল, উচ্চমান সহকারী মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
    এছাড়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম এবং শিক্ষকবৃন্দ সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাসসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST