ঢাকাFriday , 31 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

    admin
    October 31, 2025 4:49 pm
    Link Copied!

    মাহবুব হাসান ঝালকাঠি

    ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জেলা শাখার আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্থানীয় এক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান (তুহিন), কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মূসা। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনসিপি ফিনল্যান্ড শাখার আহ্বায়ক মোঃ আহাদ শিকদার।সভায় সভাপতিত্ব করেন এনসিপি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না। বক্তারা বলেন, “জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও গণমানুষের পাশে থাকবে।” তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST