ঢাকাSunday , 2 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলের পাটিতাকান্দি ব্রিজ এখন মরণফাঁদ

    admin
    November 2, 2025 4:52 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল)

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের পাটিতাকান্দি ব্রিজ যেনো মরণফাঁদ,বহুদিন যাবৎ এই ব্রিজের দুই পাশে রেলিং ও পাটাতন ভেঙে পরেছে । শ্রমজীবি মানুষেরা তাদের প্রয়োজনে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন অটো,ভ্যান,মোটরসাইকেল, সিএনজি ইত্যাদি যানবাহনে নিয়ে হাজার ও মানুষ যাতায়াত করছে । যে কোন সময় এই ব্রিজে ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। এই ব্রিজটি লোকেরাপাড়া থেকে পারস্যভতি কালিহাতি উপজেলার পালিমা পযন্ত আঞ্চলিক সড়ক, এ ব্রিজটি বারবার ভেঙে যায় তার পরেও মেরামত এর স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয় আনেহাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা জানান: দীর্ঘ ৩ বছর যাবো ব্রিজ এভাবে পরে আছে জনদুর্ভোগ পরিণত হয়েছে তাই প্রশাসনের কাছে দাবি দ্রুত সময়ের মধ্যে ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণ হক। এলাকাবাসির প্রাণের দাবি সরকার এর সহযোগিতায় একটি বড় ও উন্নত এবং আধুনিক সেতু নির্মাণ করা হোক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST