ঢাকাSunday , 2 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    admin
    November 2, 2025 6:55 pm
    Link Copied!

    জসিম উদ্দিন জুড়ী প্রতিনিধি, মৌলভীবাজার

    মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বেলাগাঁও গ্রামের হাজারো সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বেলাগাঁও গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস এবং ৬ হাজার ভোটার রয়েছ। এছাড়া এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের প্রধান রাস্তা এই গ্রামের ওপর দিয়ে গেছে। দেশের অর্থনীতিতে এই গ্রামের কৃষি, মৎস্য ও পযর্টন গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার ৫৪ বছরেও এ গ্রামে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। অবিলম্বে গ্রামের রাস্তা সংস্কার সহ নতুন রাস্তা নির্মাণ না করা হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, কৃষ্ণনগর-বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তরুণ ছাত্রনেতা নাঈম আহমেদ, আমির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, ইউপি সদস্য আবুল কাশেম, জামায়াত নেতা ফারুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম, রুবেল আহমেদ, শাহিন আহমেদ, সুহেল আহমেদ, কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST