ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাপাই নবাবগঞ্জের তিন আসনের বিএনপি নেতৃত্ববৃন্দ কে অভিনন্দন

    admin
    November 3, 2025 11:00 pm
    Link Copied!

    মোঃ জসিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন আসনের বিশিষ্ট নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ-এর প্রতি এই অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
    তাদের রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে দলের স্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
    বিএনপি সূত্র জানায়, তিন নেতার দীর্ঘদিনের অবদান ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ দলীয়ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তারা ভবিষ্যতেও চাঁপাইনবাবগঞ্জসহ সমগ্র দেশের জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST