ঢাকাTuesday , 4 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াডাঙ্গীতে ১২ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লক্ষ ৯ হাজার টাকাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

    admin
    November 4, 2025 12:14 am
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযানে ১২ বোতল ফেন্সিডিলসহ তাসলেমা (৩০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
    পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদার নির্দেশনায় এসআই আব্দুস সবুর ও তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দিবাগত রাতে (৩ নভেম্বর) ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মরহুম আক্তাবুল ইসলামের স্ত্রী তাসলেমার বাড়ীতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল ও মাদক বেচার ১ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধারের পর মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটক করে।
    পুলিশ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী তাসলেমা দির্ঘদিন ধরে সে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তার বিষয়ে আমরা আগে থেকেই জানতাম। আমরা তাকে ধরার জন্য সুযোগ খুজছিলাম। রবিবার দিবাগত রাতে তার বাড়ীতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল ও মাদক বেচার ১লক্ষ ৯ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটক করা হয়।
    বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা ১২ বোতল ফেন্সিডিল ও মাদক বেচার নগদ ১ লক্ষ ৯ হাজার টাকাসহ মহিলা মাদক ব্যবসায়ী তাসলেমাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়। আসামীকে জেল হাজতে পাঠানোর হয়েছে।
    উল্লেখ্য যে, কয়েক বছর আগে কুখ্যাত মাদক আকতাবুল ইসলাম এলাকায় ব্যাপকভাবে মাদকের ব্যবসা করে আসতো এমন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ তার বাড়ীতে অভিযান পরিচালনা করা এসময় সে র‌্যাবের উপর আক্রমণ চালালে র‌্যাব জীবন বাজি রেখে পাল্টায় তার উপর গুলি ছোরে এতে সে গুলিবৃদ্ধ হয়ে নিহত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST