ঢাকাWednesday , 5 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‎দীর্ঘ ৩০ বছর কারাভোগ শেষে মুক্ত এমরানুল খানের পুনর্বাসনে ৫০ হাজার টাকার অনুদান ‎

    admin
    November 5, 2025 10:32 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎দীর্ঘ ৩০ বছর কারাভোগ শেষে মুক্তিপ্রাপ্ত এমরানুল ইসলাম খানের পুনর্বাসনের লক্ষ্যে ব্যবসায়িক পুঁজি হিসেবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করেছে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, নেত্রকোণা।
    ‎
    ‎বুধবার (৫ নভেম্বর ২০২৫ খ্রি.) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেকটি প্রদান করেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
    ‎
    ‎এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম এবং প্রবেশন অফিসার মোঃ রফিক উদ্দিন।
    ‎
    ‎অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে জানানো হয়— এই উদ্যোগের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের সমাজে পুনর্বাসিত করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি করা হচ্ছে।
    ‎
    ‎জেলা প্রশাসক বলেন, আমরা আশা করি, দীর্ঘ কারাভোগের পর এমরানুল ইসলাম খান সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসবেন। তাঁর জন্য দোয়া ও শুভকামনা রইল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST