ঢাকাFriday , 7 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গণতন্ত্রের পথে রাজপথের লড়াকু সৈনিক : নবীন

    admin
    November 7, 2025 10:13 am
    Link Copied!

    ফয়সাল : সাভার প্রতিনিধি

    বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন বাকস্বাধীনতা রুদ্ধ, মানবাধিকার লঙ্ঘিত, এবং গণতন্ত্র নিপীড়িত, তখন কিছু সাহসী মুখ রাজপথে দাঁড়িয়ে নতুন আশার আলো দেখায়। তেমনই একজন ছাত্রদল নেতা নবীন—যিনি আর্ত মানবতার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে নিজেকে নিবেদিত করেছেন।

    জাতীয়তাবাদী দলের ডাকা প্রতিটি আন্দোলন, প্রতিটি কর্মসূচিতে তিনি ছিলেন সম্মুখ সারিতে। ছাত্রলীগের বারবার হামলার শিকার হয়ে, রাজনৈতিক প্রতিহিংসামূলক একাধিক মামলার আসামী হয়েও তিনি রাজপথ ছাড়েননি। বরং আরও দৃঢ় চিত্তে প্রতিরোধ গড়ে তুলেছেন। বিশেষ করে ছাত্রলীগের সশস্ত্র আক্রমণের মুখোমুখি হয়ে আহত হয়েছেন, অস্ত্রের মুখে ক্যাম্পাস ছাড়তে হয়েছিল, অসম্পূর্ণ রয়েছে ছাত্রজীবন তবুও তিনি পিছু হটেননি। তার এই নির্ভীকতা শুধু সাহসের নয়, বরং আদর্শের শক্তি থেকে উৎসারিত।

    সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নবীনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাভার, আশুলিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে রাজপথে ছাত্রজনতার নতুন জাগরণ সৃষ্টি করেন। খুনী হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বেড়াজাল ছিঁড়ে গণমানুষের মুক্তির পথ উন্মুক্ত করতে তার নেতৃত্ব ছিল বলিষ্ঠ ও দৃঢ়। জুলাই অভ্যুত্থানেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিথ্যা মামলার ১নং আসামী হয়েছেন। অভ্যুত্থানে চোখের সামনে সরকারিবাহিনী ও ছাত্রলীগের গুন্ডাদের গুলিতে সহযোদ্ধা ও ছোটভাইদের রক্তমাখা শরীর ও নির্মম খুনের দৃশ্য দেখেছেনে কিন্তু আত্মবিশ্বাসের সাথে বাঁচা মরার এই লড়ায়ে শেষ পর্যন্ত নিজেকে নিয়োজিত রেখেছেন।

    নবীনের রাজনীতি ক্ষমতার লোভে নয়, বরং একটি বৈষম্যহীন, ন্যায়ের ভিত্তিতে গড়া রাষ্ট্রব্যবস্থার স্বপ্নকে সামনে রেখে পরিচালিত। তিনি বিশ্বাস করেন—একটি আদর্শিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে প্রতিটি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
    নবীনের রাজনৈতিক দর্শন কেবল প্রতিরোধের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি স্বপ্ন দেখেন একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার—যেখানে মানবাধিকার, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা থাকবে নিশ্চিত। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ, এমনকি প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST