ঢাকাFriday , 7 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    November 7, 2025 10:19 pm
    Link Copied!

    মোঃ রাকিব হাসান, জামালপুর

    ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় জামালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি শামীম আহমেদ।

    সভায় স্বাগত বক্তব্যে শামীম আহমেদ বলেন,
    “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে দেশপ্রেম, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিএনপি আজও সেই চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আজম খান, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক বাবু বিষ্ণু চন্দ্র মণ্ডলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST