ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাচ্ছিল, দুই শিক্ষার্থীর পাশে দাঁড়াল হোসেনপুর উপজেলা প্রশাসন

    admin
    November 23, 2026 9:02 pm
    Link Copied!

    হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি

    অর্থনৈতিক অসচ্ছলতা যেন মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে আর্থিক সংকটে থাকা দুই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

    উচ্চশিক্ষায় ভর্তির স্বপ্ন নিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থী ফারজানা আক্তার ও আন্তা। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও পড়াশোনার ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় আর্থিক সহায়তা চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারা।

    শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ, মেধা ও পারিবারিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। উপজেলা প্রশাসনের এ সহযোগিতা তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে নতুন আশার সঞ্চার করেছে।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা। আর্থিক সংকটের কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ বাধাগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে হোসেনপুর উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে এবং সমাজে মানবিকতা ও সহযোগিতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST