ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক এবি সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা আব্দুল করিম সরকার।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, মাসুদ আহমেদ মাসুদ, থানা বিএনপির সদস্য সাইদুর রহমান মাস্টার, বিএনপি নেতা প্রভাষক এনামুল হক এবং আবদুর রশিদ চেয়ারম্যান।
বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা জিয়ামঞ্চের সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাখন।


