ঢাকাTuesday , 14 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আগুনে সর্বস্বহারা আপন চন্দ্রের পাশে রাজারহাট প্রশাসন

    admin
    October 14, 2025 9:52 pm
    Link Copied!

    রতন রায় : রাজারহাট, কুড়িগ্রাম প্রতিনিধি।

    রাজারহাট উপজেলার এক অসহায় দগ্ধ পরিবারের মাঝে জ্বলন্ত আশার আলো দেখালেন স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত এই সহায়তা বিতরণ ছিলো অন্ন, বস্ত্র ও নগদ অর্থের সহায়তা প্যাকেজ হস্তান্তর করা হয় আগুনে সর্বস্বান্ত আপন চন্দ্র রায়ের (৪৫) হাতে।

    রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়ন এর রামকৃষ্ণ গ্রামে বাসিন্দা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আপন চন্দ্র রায়ের ঘর-বাড়ি সহ সর্বস্ব হারিয়ে যায়। এই দুর্ঘটনায় তিনি ও তার পরিবার এক রাতেই হয়ে পড়েন গৃহহীন ও সহায়-সম্বলহীন। এই সংকটময় মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছে রাজারহাট উপজেলা প্রশাসন।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল-ইমরান স্বয়ং উপস্থিত থেকে এই মানবিক সহায়তা তুলে দেন ভুক্তভোগীর হাতে। এ সময় তিনি তার সাথে কথা বলে দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দেন।

    ইউএনও মো: আল-ইমরান এ সময় বলেন, “উপজেলা প্রশাসনের মূল দায়িত্ব শুধু শাসন করা নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোও আমাদের প্রধান কর্তব্য। আপন চন্দ্র রায়ের মতো অসহায় মানুষের পুনর্বাসন ও সহায়তাই এখন আমাদের অগ্রাধিকার। আমরা প্রশাসনের সকল পক্ষ থেকে তার পাশে আছি এবং থাকব।”

    এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম রসুল রাখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রহমত আলী সহ-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    সহায়তা পাওয়ার পর কৃতজ্ঞতাভরে আপন চন্দ্র রায় বলেন, “আগুনে সব পুড়ে গিয়েছিল, মনে হচ্ছিল জীবন থেমে গেছে। কিন্তু ইউএনও স্যার ও সব অফিসাররা যে সাহায্য করলেন, তাতে আবার বাঁচার আশা জেগেছে। আল্লাহ তাদের মঙ্গল করুক।”

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ভুক্তভোগী পরিবারটির পুনর্বাসন ও আর্থিক স্বাবলম্বনের জন্যও পরিকল্পনা রয়েছে । এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে প্রশাসনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST